Ad Code

মো. আজাদুল কবির আরজু এ বছর ‘ফাস্টেস্ট গ্রোইং লিডারস ২০১৮-১৯ পুরস্কার’ অর্জন

মো. আজাদুল কবির আরজু এ বছর ‘ফাস্টেস্ট গ্রোইং লিডারস ২০১৮-১৯ পুরস্কার’ অর্জন

www.net21bd.com
ফাস্টেট গ্রোইং পুরস্কার ১৮-১৯

যিনি ছোট বেলা থেকেই অবহেলিত সমাজকে নিয়ে সপ্ন দেখেছিলেন শিক্ষা আত্নকর্মসংস্থানে স্বনির্ভর হবে জাতি তার উদ্ভাবনী ভাবনা, সফল নেতৃত্ব এবং সমাজে অসামান্য অবদানের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু এ বছর ‘ফাস্টেস্ট গ্রোইং লিডারস ২০১৮-১৯ পুরস্কার’ অর্জন করেছেন। এশিয়ান বিজনেস অ্যান্ড সোসাাল ফোরামের আয়োজনে সোমবার ১৬ সেপ্টেম্বর ২০১৯ ভারতের মুম্বাইয়ের দ্যা তাজ ল্যান্ডস এন্ড হোটেলে এ পুরস্কার দেয়া হয়। মুম্বাইয়ে মালেশিয়ার কনসুলেট জেনারেল জাইনাল আজিয়ান মোহাম্মদ নাডজির এবং মুম্বাইয়ের ইজরাইলের কনসুলেট জেনারেল ইয়াকোভ ফিংকেলস্টেইন আরজুর হাতে এ পুরস্কার তুলে দেন। ভারতের মিনিস্টার ওব স্টেট ফর সোসাল জাস্টিস এন্ড এমপ্লয়মেন্ট রামদাস আথাওয়ালেসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা, ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘ফাস্টেস্ট গ্রোইং লিডারস ২০১৮-১৯ পুরস্কার’ ঐ ধরনের ব্যক্তিদের প্রদান করা হয়- যারা অন্য নেতাদের জন্য নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছেন।
Reactions

Post a Comment

0 Comments